জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামাতে ইসলাম বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আব্দুর রউফ তালুকদার বিএনপি সমর্থিত প্রার্থী ঘোষণা করার পর জামাত এ সমর্থনের কথা ব্যাক্ত করল। আগামী ২৭ ফেব্রæয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ১৯ ফেব্র“য়ারী মঙ্গলবার সন্ধ্যায় নামাপাড়া বাগানবাড়ি অনুষ্ঠিত সমাবেশে জামাতের সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানাল।

জেলা প্রচার সম্পাদক হাজী শফিকুল্লাহ জামায়েত নেতা অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা জামায়েতের সেক্রেটারী আদেল ইবনে আওয়াল আরমান জামায়েত ইসলামিসহ শিবিরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। সমাবেশে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু জাফরকে পরাজিত করার দৃঢ প্রত্যয় ব্য্ক্ত করেন। আব্দুর রউফ তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




