মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় কুলসুম বেগম(৩৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ছাতকছড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। কুলসুম বেগম কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতক ছড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, রাতে কুলসুম তার স্বামীর সাথে শুয়ে ছিল। রাতে কোনো এক সময় কিটনাশক খেয়ে সে আতœহত্যা করে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌরাঙ্গ কুমার বসু বিষয়টি নিশ্চিত করে জানান,এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাব্বির আহমদ(২৮) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে তিনি মারা যান। সাব্বির আহমদ শ্রীমঙ্গল শহরের বিরামপুর এলাকার সাকিন আহমদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, সোমবার রাত ১১টার দিকে শহরের কলেজ রোড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মারাতœক আহত হন। পরে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভর্ত্তি করা হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রীমঙ্গল থানার সহকারী উপরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারে মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজার শহর থেকে মাদক ব্যবসায়ী লাল মিয়া (৩০)কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের শান্তিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। লাল মিয়া বি-বাড়িয়া জেলার নাসিরনগর এলাকর মৃত আতর মিয়ার ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার চাদনীঘাট এলাকায় বসবাস করে। পুলিশ সূত্রে জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল মিয়াকে এক কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করে পুলিশ।সে বহুদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মো: আবদুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।




