রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় শর্টগানের দুটি বার বোর কার্তুজ, একটি দেশিও তৈরি পাইপগান, একটি ড্যাগার ও দুটি ধারালো চাকু উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিন মোহাম্মদ অনু ও এসআই সুমন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আকনা-বাঁশবাড়িয়া সর্বজনীন মন্দিরের পূর্ব পার্শ্বে একটি কলাবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে বলে পুলিশ জানায়।




