কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ৩ উপজেলা মিরপুর, কুমারখালি ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং অফিসার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস এ প্রতীক বরাদ্দ দেন।

মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন (আনারস), উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী আব্দুল হক (দোয়াত কলম), উপজেলা জামায়াতের আমীর হাজী আব্দুল গফুর ( মোটরসাইকেল) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) সিরাজুল ইসলাম (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আব্দুল আজিজ খান (উড়োজাহাজ), উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জুমারত আলী( চশমা), জাসদ সমর্থিত উপজেলা জাসদের সাবেক প্রচার সম্পাদক বাহাদুর শেখ (টিউবয়েল), স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার (টিয়াপাখি) ও জয়নাল আবেদীন (তালা)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেত্রী শারমিন আক্তার নাসরিন (ফুটবল) , বিএনপি নেত্রী লতিফা আক্তার রোজি খানম (হাঁস), জামায়াতের নেত্রী সদরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গুলশান আরা (কলস)।
কুমারখালি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলো কুমারখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান (আনারস) ও ১৯ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক বিএনপি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে কুমারখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ্যাড. নিজামূল হক চুন্নু (টিউবয়েল), জেলা যুবলীগের সদস্য মনির হাসান রিন্টু (উড়োজাহাজ), উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস ও কুমারখালি পৌর জামায়াতের আমীর আবজাল হোসাইন (তালা)।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে হলেন-কয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক নেতা প্রয়াত জামিল হোসেন বাচ্চুর সহধর্মীনি সাদিয়া জামিল কনা (বৈদ্যুতিক পাখা), কুমারখালির সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদের সহধর্মীনি মেরিনা আক্তার মিনা (কলস), যদুবয়রা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর সাজেদা খাতুন (ফুটবল) ও কুমারখালি উপজেলা মহিলা জামায়াতের সাধারন সম্পাদক ও উপজেলা জামায়াতের রোকন আঞ্জুয়ারা জোসনা (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ২জন প্রার্থী হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা আলহাজ্ব সদর উদ্দিন খান(আনরাস) ও বিএনপি নেতা সৈয়দ আমজাদ হোসেন( মোটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের আব্দুল গনি শেখ(টিউবয়েল), বিএনপি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন (টিয়াপাখি)ও জামায়াতের আবু বকর সিদ্দিক (তালা)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ইসমত জাহান পুনম( হাঁস), রুবিনা আফরোজা (পদ্মফুল) ও স্বতন্ত্র শামীমা আক্তার( কলস) প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, সহকারী রির্টানিং অফিসার ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মর্কতা আজাদ জাহান, সহকারী রির্টানিং অফিসার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেলা আক্তার ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মুস্তাফা কামাল উপস্থিত ছিলেন।
আগামী ২৭ ফেব্রুয়ারী দ্বিতীয় দফায় এই ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।




