ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১১, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ

arrestচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ডাউকী গ্রামের মৃত ইলিয়াস উদ্দীনের ছেলে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারী ভাদু মিয়া (৫০), মৃত সাজিয়া রহমানের ছেলে ঠান্ডু রহমান (৪৫), রংপুর গ্রামের মনছুর আলীর ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি তোতা মিয়া (৪৫), হাটবোয়ালিয়া গ্রামের হাবিলের ছেলে লোকমান (৫৩), হারদী গ্রামের ওহাব আলীর ছেলে বদর আলী (৪২), মহেশপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি নুরুল হক (৩৫), তার ছেলে শিলু (২৫), হারদী গ্রামের আ: সামাদের স্ত্রী কুটি খাতুন (২২), খাদিমপুর গ্রামের শাহজাহানের ছেলে বিএনপি ওয়ার্ড সেক্রেটারী মিলন (৪০) ও গোয়ালবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল (২৮)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!