ads

শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩২৮
বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না: ওবায়দুল কাদের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। বরং এ জন্য দলটিকে অনুতাপ করতে হবে।’ জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সদস্যের পদত্যাগের ঘোষণার বিষয়ে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদ’-এ সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
রাজধানীর নয়াপল্টনে গত বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নয়াপল্টনে সমাবেশে অনুমতি পাওয়ার আগেই প্রস্তুতি নিয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৬০ বস্তা চাল, হাঁড়ি-পাতিল, মশারি, মশার কয়েল এসব পেয়েছে। এসব নিয়ে নয়াপল্টন ঘিরে তারা পিকনিক পার্টি শুরু করেছিল।’

Shamol Bangla Ads

কোথা থেকে বিএনপির এত টাকা আসে- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি বিএনপিকে কত টাকা দিয়েছে, সব খবর আমরা জানি। সময়মতো তাদের জবাব দিতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বুকে বড় ব্যথা। ১৩-১৪ তারিখ আবার খেলা আছে। খেলা হবে রাজনীতির জন্য।’
তিনি বলেন, ‘আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর?’ কাদের বলেন, ‘বিএনপি ভাওতাবাজি করছে। তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। আর লন্ডনে বসে তাদের মদদ দিচ্ছে তারেক জিয়া।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে।’
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল বলে দাবি করেন ওবায়দুল কাদের। সমাবেশে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে খবর এসেছে। বাংলাদেশের জন্য ভালো খবর আর ষড়যন্ত্রকারীদের জন্য খারাপ খবর। যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে বাংলাদেশ নেই। বিদেশি বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে। সামনে আরও বুঝতে পারবে।’ বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কারও ব্যাপারে নাক গলাই না। আপনারা কেন নাক আমাদের ব্যাপারে? এসব বন্ধ করেন।’

Shamol Bangla Ads

আজকের সমাবেশে মঞ্চে অনেক নেতা-কর্মীর ভিড় ছিল। কিন্তু মাঠের এক পাশ ছিল ফাঁকা। এতে বিরক্তি প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আজ এই সমাবেশ মঞ্চ থেকে তাকিয়ে দেখছি, নেতা আর নেতা। সিকি নেতা, আধুলি নেতা, পাতি নেতা, সব নেতা। কর্মী কোথায়?’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের পরবর্তী সংবাদ জাপানের ব্যবসায়ীদের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads