ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপির ৭ নেতা-কর্মী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৭:২৭ অপরাহ্ণ

grefচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি’র ৭ নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার রাত থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ওই অভিযান চলে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে বিএনপি’র ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান (৪৫), মৃত নাজিম উদ্দীনের ছেলে তাহাজউদ্দীন (৪২), ডিঙ্গেদহ গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ওয়ার্ড সাধারণ-সম্পাদক আশরাফ উদ্দীন (৩৫), খেজুরিয়া গ্রামের মৃত সিরাজ জোয়ার্দ্দারের ছেলে মানিক জোয়ার্দ্দার (২৮), জাফরপুর গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৩২), আরামপাড়া গ্রামের আব্দুল হান্নান এর ছেলে মামুন (২৮) ও আলমডাঙ্গা উপজেলার বলসাপুর গ্রামের বিএনপি’র ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৭)কে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আরোও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে সোমবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!