ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের বাড়লো স্বর্ণের দাম: প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা

খবর টি পড়েছেন : ৫৬৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দাম সর্বোচ্চ ৩ হাজার ১৩৭ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকায় বেচাকেনা হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

Shamol Bangla Ads

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডাকসু ভোটে কারচুপির অভিযোগ তুললেন আবিদ পরবর্তী সংবাদ ডাকসু নির্বাচন: শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads