ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড়লেখায় স্কুল পরিচালনা কমিটির নির্বাচন বাতিলের দাবিতে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ৭:৩৩ অপরাহ্ণ
বড়লেখায় স্কুল পরিচালনা কমিটির নির্বাচন বাতিলের দাবিতে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন বাতিলের দাবিতে মৌলভীবাজার সহকারী জজ আদালতে প্রতিদ্ব›িদ্ব এক প্রার্থী আমির উদ্দিন মামলা করেছেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানকে। অপর আসামীব্যক্তিরা হচ্ছেন কমিটির বর্তমান সভাপতি আজির উদ্দিন, সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাইদুল ইসলাম, প্রিসাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য ছয়েফ উদ্দিন রেনু, আব্দুল হক, আব্দুল বাছিত ও বিরেন্দ্র চন্দ্র দাশ।

Shamol Bangla Ads

৫ ফেব্রুয়ারী রুজু করা মামলায় বাদী অভিযোগ করেন, দুই বছর মেয়াদী পরিচালনা কমিটির নির্বাচন ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম একজন প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর নিকট আত্মীয় হওয়ায় তাকে বিজয়ী করতে তিনি নির্বাচনে ব্যাপক কারচুপি করেন। ব্যালট পেপারে আদ্যাক্ষরের ক্রমানুসারে প্রার্থীর নাম ও প্রতীক সন্নিবেশ করার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে প্রিসাইডিং অফিসার পছন্দের প্রার্থীর নাম উপরে রাখেন। ভোট গণনার সময় প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী কিংবা এজেন্টদের ব্যালট পেপার না দেখিয়ে প্রকৃত ফলাফল আড়াল রাখেন। কয়েকজন প্রার্থী ও এজেন্ট আপত্তি করলেও তিনি তা গ্রাহ্য না করে তড়িঘড়ি পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষনা করে চলে যান।

Need Ads
error: কপি হবে না!