কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় এক মহম্মদ আলী (৪৫) নামে ইউপি সদস্য নিহত হয়েছে। ৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গড়াই সেতুর কাছে এ দূর্ঘটনা ঘটে।নিহত মহম্মদ আলী কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ও চাপড়া ইউনিয়ন পরিষদের সদস্য।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস বলেন, কুমারখালী থেকে কাজ শেষ করে সে বাড়ী ফিরছিলো। এসময় গড়াই সেতুর কাছে পৌছালে পিছন দিকে থেকে একটি চলন্ত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।




