ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালায় জামায়াতের ডাকা ঢিলেঢালা হরতাল পালিত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৬:১৭ অপরাহ্ণ
তালায় জামায়াতের ডাকা ঢিলেঢালা হরতাল পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল  ৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে তালায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীদের সড়ক-মহাসড়কে কোথাও দেখা মেলেনি।
হরতালের কারণে দূর পাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। পরিবহন বন্ধ থাকায় সাধারন যাত্রীরা পড়েছেন বিপাকে। তারা ইঞ্জিন ভ্যান, নছিমন, করিমন ও ইজিবাইকে তাদের গন্তব্য স্থলে পৌছানোর চেষ্টা করছেন। বেলা বাড়ার সাথে সাথে শহরের কিছু দোকানপাট খুলতে দেখা যায়। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ,বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সাতক্ষীরায় ভারতীয় কাপড়  ও ফেন্সিডিল উদ্ধার

Shamol Bangla Ads

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও গোয়েন্দা পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান  চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ী-কাপড়  ও ফেন্সিডিল উদ্ধার করেছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমাম আহসান জানান, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশাডাঙ্গা সীমান্তে নায়েক সুবেদার কবির আহমেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৪‘শ মিটার থানকাপড়, ১৫১ পিচ থ্রি-পিচ ও শাড়ী এবং দুটি মটর সাইকেল উদ্ধার করে। এঘটনায় বিজিবি‘র পক্ষ থেকে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আটক এসব চোরাচালানী মালামালের মূল্য প্রায় ১৭ লাখ ৯০ হাজার টাকা।
অপরদিকে, গোয়েন্দা পুলিশ  বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তহিদুর রহমান নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ভাদড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান এর নেতৃত্বে পুলিশ বিপুল পরিমান ফেন্সিডিল আটক করে। আটক ফেন্সিডিলের আনুমানিক মূল্য   প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি সরদার মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

চোর সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া তালায় চুরি আতংকে মোটরসাইকেল মালিক ও চালকরা

 তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় পাটকেলঘাটায় মোটরসাইকেল চুরি আশংখা জনক হারে বৃদ্ধি পেয়েছে। চোর সিন্ডিকেটের সদস্যরা রীতিমত প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চুরি করছে মোটরসাইকেল। ভূক্তিভোগীরা থানায় অভিযোগ দিলেও প্রশাসন চোর ধরতে ব্যর্থ হচ্ছে। চোর সিন্ডিকেট সদস্যদের অত্যাধুনিক প্রযুক্তির কাছে প্রশাসন হার মানছে বারবার। এতে করে মোটরসাইকেল মালিক, চালকরা আছে আতংকের মধ্যে।
প্রায় প্রতি মাসে ১/২টি মোটরসাইকেল চুরি হচ্ছে থানা সদরসহ প্রত্যান্ত অঞ্চলে। চোর সদস্যদের টার্গেটে পরিনত হয়েছে এনজিও, ঔষুধ কোম্পানী ও সরকারী কর্মচারী কর্মকর্তাদের ব্যবহৃত মোটরসাইকেল। মোটরসাইকেলের নিরাপত্তার জন্য তালা, লক তালা, চেইন দেওয়া থাকলেও চোর সদস্যদের উন্নত প্রযুক্তির কাছে কোনটিই টিকছে না। গত দু’মাসে পাটকেলঘাটাসহ আশপাশের এলাকা থেকে ৭টি মোটরসাইকেল চুরি হয়েছে। এর অধিকাংশ ঔষুধ কোম্পানী ও বাজার ব্যবসায়ীদের ব্যবহৃত মোটরসাইকেল। ঔষুধ কোম্পানীর রিপ্রেজেনটিটিভ ইয়াছীন আরাফাত জানান, গত মাসে আমার একটি স্পিন্ডার মোটরসাইকেল স্বাগতা ক্লিনিকের সামনে থেকে চুরি হয়ে যায়। থানায় অভিযোগ করা হয়েছে। এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি চুরি হওয়া মোটরসাইকেলটির। অপর দিকে উপজেলায় গত সপ্তাহে জনী মোবাইল এরিয়ার মালিক শিমুলের ব্যবহৃত মোটরসাইকেলটি দিনে দুপুরে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড় থেকে চুরি হয়। তার কিছু দিন আগে পাটকেলঘাটা বাজার কাপড় ব্যবসায়ী ভাই ভাই বন্ত্রালয়ের মালিক আবুল কালামের সিটি বাজাজ মোটরসাইকেল, মাগুরা গ্রামের শেখ সান্টুর ভাড়ায় চালিত মোটরসাইকেল ৫রাস্তা মোড়ের মোবাইল ফেয়ারের সামনে থেকে চুরি হলে এখনও তার কোন সন্ধান মেলেনি। এদিকে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে আসা বেশ কয়েকজন মোটরসাইকেল চালক ও মালিকের সাথে আলাপ কালে এই প্রতিনিধিকে জানায়, এখন বাড়ী থেকে মোটরসাইকেল বাড়ী  থেকে বের করে নিয়ে আসলেও আর ফিরবে কিনা সন্দেহ আছে। এখন মোটরসাইকেলে চালকসহ আরো একজন কে নিয়ে আসতে হয়। বাজারে মোটরসাইকেলের পাশে একজন কে দাঁড় করিয়ে ব্যক্তিগত কাজ মিটাতে হচ্ছে। তারা আরো জানান, চোর সদস্যদের কাছে কোন প্রকার গাড়ীর সিকিউরিটি কাজে আসছে না।
একটি সূত্র থেকে জানা যায়, চোর সিন্ডিকেটের সদস্যরা বেশীর ভাগই তাদের পছন্দের চুরির জায়গা হিসেবে বেছে নিয়েছে, এলাকার ব্যাংক, এনজিও, ক্লিনিক ও বড় বড় ব্যবসার প্রতিষ্ঠানের সামনে রক্ষিত মোটরসাইকেল গুলোকে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি মানুন-অর রশিদ জানান, মোটরসাইকেল চুরির ব্যাপারে গতমাসে একটি অভিযোগ হয়েছে। চুরির ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণও করা হয়েছে। অন্য চোর সিন্ডিকেটের সদস্যদের ধরার জন্য জোর তৎপরতা অব্যহত আছে।       

সাতক্ষীরায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ শিক্ষকদের সম্বর্ধনা,নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Shamol Bangla Ads

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলাধীন ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা, ২০১৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের পাঠ সমাপনী, নবাগত শিক্ষার্থীদের বরণ, অভিভাবক সমাবেশ গতকাল ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনূল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী হাজরাকালী বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক নজরুল ইসলাম, শরিফুজ্জামান বিপুল, সাংবাদিক আব্দুল  জলিল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য তজিবর রহমান, হাসান সরদার, আমিনুর রহমান, সাইদুল ইসলাম, দাতা সদস্য আঃ ছালাম সরদার, বিদ্যুৎসাহী সদস্য আব্দুর রহিম সরদার, অভিভাবক সদস্য রাবেয়া খাতুন। অভিভাবক সমাবেশের পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী হাজরাকালী বিশ্বাস, আবঃ সহঃ শিক্ষক এনামূল হক, আঃ সামাদ, আকরাম হোসেন, অফিস সহকারী আহম্মদ আলী শিক্ষকদের সম্মাননা  ক্রেষ্ট প্রদান করা হয় । আবসর প্রাপ্ত শিক্ষকদের ক্রেষ্ট প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনূল হক। ক্রেষ্ট প্রদান কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন, এ ধরনের অনুষ্ঠানের উদ্যেগ এই বিদ্যালয়ে পূর্বে দেখা যায় নি। পরিশেষে বক্তরা এ ধরনের অনুষ্ঠান এর উদ্যেগ নেওয়ায় বিদ্যালয় পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান সাথে সাথে এর ধারাবাহীকতা বজায় রাখার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের উন্নয় কল্পে সকল প্রকার কাজ আমরা করে যাবো। কোন অন্যায় দূর্ণীতি মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলম।

Need Ads
error: কপি হবে না!