তৈয়বুর রহমান টনি, নিউইর্য়কঃ হলিউড বাংলায় প্রকাশিত ক্যান্সারে আক্রান্ত অবরাবের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা) পাশে দাড়ালো অবরাবের ৷

হলিউড বাংলার নির্বাহী সম্পাদক আব্দুস সামাদের আহব্বানে অবরাবের সাহায্যে বাফলা এক জরুরি বৈঠক আহব্বান করে,বাফলার চ্যারিটি কমিটির মাধ্যমে তারা একটি ফান্ড রাইজইং এর ব্যাবস্থা করে ৷ এই ফান্ড রাইজিংএর মাধম্যে বাফলা তাত্ক্ষণিক ভাবে ৩৫০০.০০ ডলার যোগাড় করে অবরাবের চিকিত্সার জন্য তার পরিবারকে দেবার ব্যাবস্থা করেন ৷ এবং চিকিত্সাসহ আনুসঙ্গিক অনান্য সাহায্যের প্রতিশ্রুতি দেন ৷
সামগ্রিক ফান্ড রাইজিং প্রক্রিয়াই বাফলার প্রেসিডেন্ট সিপার চৌধুরী,সেক্রেটারি আবুল হাসনাত রায়হান ও চ্যারিটি কমিটির প্রধান ড: আবুল হাসেম সহ বাফলার অনান্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন ৷ কমুনিটির মানুষের দুর্দিনে পাশে দাড়ানোর জন্য চ্যারিটি প্রধান ড: আবুল হাসেম বাফলার স্থায়ী ফান্ড গঠনের উপর বিশেষ গুরুত্ব দেন ৷ তার আহব্বানে সাড়া দিয়ে বাফলা ক্যাবিনেট আগামীতে বাফলার স্থায়ী চ্যারিটি ফান্ড গঠনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন ৷

সুত্র :- হলিউড বাংলা নিউজ আব্দুস সামাদ ( লসএঞ্জেলেস থেকে )









