ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের গ্রামীন পর্যায়ে মাতৃস্বাস্থ্য ও নবজাতক স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখায় কাজের স্বীকৃতি হিসেবে হেল্থ ভলান্টিয়ারদের পুরস্কার দেয়া হয়। বুধবার সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পুরস্কার তুলে দেন হেল্থ ভলান্টিয়ার কর্মীদের।

মাতৃস্বাস্থ্য ও নবজাতক স্বাস্থ্যসেবা প্রকল্প এমএনএইচ’র উদ্যোগে ইএসডিও’র এ অনুষ্ঠান অয়োজন করে। সিভিল সার্জন আফজাল হোসেন তরফদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কান্ট্রি ডিরেক্টর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আর্জেন্টিনা পি মাতাভেল পিক্সিন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কো-অর্ডিনেটর এমএনএইচআই প্রধান ড.প্যারাসোনা গুরুসেকারা, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ ও ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।




