স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়অ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মেজবাউল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল ও সাবেক প্রধান শিক্ষক বাবু সুকুমার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। পরে বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়।




