কুষ্টিয়া প্রতিনিধি : এবার বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা পরিষদ থেকে সমাজ সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ডাঃ আমিনুল হক রতন পাচ্ছেন আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সম্মাননা। বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা পরিষদের কার্যানির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সম্মাননা-২০১৪ প্রদানে ডাঃ আমিনুল হক রতনকে মনোনীত করেছেন। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা পরিষদের উদ্যোগে আগামী ১২ ফেব্র“য়ারী বুধবার বিকেলে সেগুনবাগিচা ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সম্মাননা-২০১৪ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন। সভাপতিত্ব করবেন, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা পরিষদের সভাপতি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা এটিএম জসিম উদ্দিন। উলেখ্য, চিকিৎসা ও সমাজ সেবায় অবদানের জন্য ডাঃ আমিনুল হক রতন ইতিপূর্বে গান্ধী পিস্ এ্যাওয়ার্ড-২০১৪, মাদার তেরেসা গোল্ড মেডেল-২০১৩ ও চাঁন্দুমিয়া স্মৃতিপদক-২০১৩ পেয়েছেন।




