ads

রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মুজিব’ সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন শাকিব খান

খবর টি পড়েছেন : ৬১৪
‘মুজিব’ সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন শাকিব খান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

১৩ অক্টোবর শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’। সিনেমাটি দেখতে দেশের সিনেপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

Shamol Bangla Ads

শনিবার (১৪ অক্টোবর) ফেসবুকে শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার ‘মুজিব’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে দেশের দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান শাকিব খান।

এই অভিনেতা তার পোস্টে লিখেছেন,‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাই।’

Shamol Bangla Ads

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই মহাসমারোহে চলছে ‘মুজিব’। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, সবখানেই সিনেমাটি দেখতে দর্শক ভিড় করছে বলে জানা গেছে। বিশেষ করে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে ‘মুজিব’ এর অগ্রিম টিকেট পেতেও হুমড়ি খেয়ে পড়ছে দর্শক!

বাংলাদেশ ও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য এই সিনেমার প্রযোজক। নির্বাহী প্রযোজকের ভূমিকা পাওন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) লিমিটেড, ভারত।

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেইলার রিলিজ করা হয়।

আরিফিন শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণী শীর্ষ সাত সুপারস্টারের কার কত পারিশ্রমিক? পরবর্তী সংবাদ আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ