ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দু’প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ১:১৫ অপরাহ্ণ

upa-zillaছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০প্রার্থীর মধ্যে এক চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার সুনামগঞ্জ রির্টানিং অফিসারের কার্যালয়ে আবেদনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।

Shamol Bangla Ads

ছাতকে দু’চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ছাতকে দু’চেয়ারম্যান প্রার্থী উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেছেন। চেয়ারম্যান পদপ্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুলের গণসংযোগ অব্যাহত। গতকাল সোমবার তিনি উপজেলার বিভিন্ন অঞ্চলে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি উপজেলা নির্বাচনে সকলের সহযোগিতা কামনা ও ভোট প্রার্থনা করেন। দিনভর ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও পয়েন্ট, আন্ধারীগাঁও, খড়িরগাঁও, মলি­কপুর, বাউসা, কেসবপুর, বড়বাড়ি, জাউয়া ইউনিয়নের পাইগাঁও, চরমহল­া ইউনিয়নের আশাকাচর, ছিক্কা ও জালালাবাদ গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান চৌধুরী খোকন, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিব খান, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল­াল আহমদ, যুবলীগ নেতা এমএ কাদির, ইউপি সদস্য মকসুদুল হাসান আতর, সাবেক মেম্বার গিয়াস উদ্দিনসহ আ.লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এদিকে নাগরিক ফোরাম মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ১৯দলীয়জোট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এড. রেজাউল করিম তালুকদারের গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার দিনভর তিনি চরমহল­া ইউনিয়নের খরিদিচর, চরমাধব, কেজাউরা, হাসারুচর, কাষ্টগঙ্গা, টেটিয়ারচর, চরমহল­াবাজার ও জাউয়া ইউনিয়নের জাউয়াবাজারে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের লোকজনের সাথে মতবিনিময় করেছেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন, কবি আব্দুল ওয়াহিদ, অধ্যক্ষ মাওলানা মখছুছুর রহমান, মাওলানা আকবর আলী, কামরুল ইসলাম, আব্দুল কাবির, আব্দুল খালিক, জুনাইদ আহমদ, মারুফ আহমদসহ বিএনপি, জামায়াত, জাগপা ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। সন্ধ্যায় তাতিকোনা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এড. রেজাউল করিমের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

ছাতকে সিংচাপইড় মাদ্রাসার বার্ষিক ওয়াজ আজ

ছাতকের সিংচাপইড় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ মঙ্গলবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন, মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. কফিল উদ্দিন সালেহী, মাওলানা মাহবুবুর রহমান ঢাকা। এছাড়াও বয়ান পেশ করবেন, মাওলানা রশিদ আহমদ, মাওলানা সামছুল হক নূরী, মাওলানা মনোহর আলী, মাওলানা আহমদ হোসেন, মাওলানা মুক্তার আহমদ প্রমুখ। মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করবেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কালা মিয়া ও মাওলানা আ.ন.ম ফয়জুন নুর। উক্ত দ্বীনি মাহফিলে সর্বস্তরের মুসলি­দের উপস্থিত থাকার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
মিজানুর রহমান চৌধুরী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী এখানে বিএনপির এককপ্রার্থী নির্ধারণ করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান পদে বিএনপির এককপ্রার্থী। বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলা নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বিকেলে গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থনে যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও সৈয়দ মনসুর আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ সহ-সভাপতি ফরিদ উদ্দিন, আবু নছর, উপদেষ্টা লিয়াছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কালারুকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান আমরু, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জিল­ুর রহমান মানিক, উপজেলা যুবদলের সদস্য আব্দুর রশীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী লায়েক, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাসুক আহমদ, আজিজুর রহমান আজিজ, কামাল আহমদ, উসমান আলী, আমির খান, ছাব্বির আহমদ, আব্দুল মুকিত, তাজ উদ্দিন, যুবদল নেতা মজনু মিয়া, এড. আব্দুল আহাদ, মানিক মিয়া, আনর উদ্দিন, আব্দুল মুকিত, মুহিবুর রহমান মেম্বার, কয়েছ আহমদ, রিহাব আহমদ, রইছ উদ্দিন রানা, আনোয়ার হোসেন, সুজন মিয়া, অলিউর রহমান আলেক, শান্তি মিয়া, জমির আলী, আবু তালেব, আব্দুর রহিম, লিকছন আহমদ, ইমাম উদ্দিন, রাসেল আহমদ, আব্দুল লতিফ নিজাম, আবুল মনসুর, শিশু মিয়া, রুহুল আমিন, শাহ জাহান, মাওঃ সিরাজ উদ্দিন, এমদাদ আহমদ, টিপু মিয়া, কুটি মিয়া, মনজুর আহমদ, সালেহ আহমদ, আব্দুল মালিক, নজরুল আহমদ, আব্দুল হামিদ, হাজী রেদওয়ান আহমদ কফিল, এনামুল হক সুবেদ, ফয়জুল হাসান, মোহাম্মদ আলী রুবেল, ফরিদ আহমদ প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!