ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দরবনে গোলপাতা কাটতে গিয়ে এক বাওয়ালীর রহস্যজনক মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৯:১২ অপরাহ্ণ

mitthdfdufসাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনে গোলপাতা কাটতে গিয়ে এক বাওয়ালীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩ ফেব্র“য়ারী সোমবার বেলা ১২টায় সুন্দরবনের কৈখালী এলাকা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের নাম নুর হোসেন সরদার (৫২)। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের রমজান আলী সরদারের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২৮ ফেব্রæয়ারি সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ নিয়ে একই উপজেলার কালিকাপুর গ্রামের জামায়াত ঢালীর ছেলে খায়রুল ঢালীর নৌকাযোগে সুন্দরবনের কাছিকাটা এলাকায় গোলপাতা সংগ্রহ করতে যায়। চারদিন সেখানে থাকার পর সোমবার বেলা ১২টার দিকে ওই নৌকাযোগে তার মৃতদেহ সুন্দরবন সংলগ্ন কৈখালী এলাকায় নিয়ে আসে নৌকা চালক খায়রুল। খায়রুল পুলিশকে জানায়, রমজান আলী সেখানে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে। পুলিশ সেখান থেকে লাশ থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খায়রুলকে আটক করেছে।
নুর হোসেনের ভাই আনিসুর রহমানের দাবী তার ভাইকে সুন্দরবনের মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিয়া বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃত খায়রুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রæত প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!