ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শেরপুর জেলা কলেজ দল চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ

sherpur picture- 03.02.2014শেরপুর সংবাদদাতা: দুর্নীতি দমন কমিশন- দুদক, টাঙ্গাইল অঞ্চলের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  ২ ফেব্রুয়ারী রবিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শেরপুর জেলা কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া। বক্তব্য রাখেন দুদক- টাঙ্গাইল অঞ্চলেন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
স্কুল ও কলেজ পর্যায়ে বিভক্ত এ বিতর্ক প্রতিযোগিতায় শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও মানিকগঞ্জ জেলার ৮টি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্বে ‘দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই স্বাধীনতার অন্যতম চেতনা’ শীর্ষক বিষয়ে শেরপুর জেলা কলেজ দল টাঙ্গাইল জেলা কলেজ দলকে এবং স্কুল পর্যায়ে জামালপুর জেলা স্কুল দল মানিকগঞ্জ জেলা স্কুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেরপুর জেলা কলেজ দলের পক্ষে দলনেতা আলিম আল রাজী স্বপ্নীলসহ সুমনা রহমান, তৌসিফা ফারহাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরা সবাই শেরপুর সরকারী কলেজের শিক্ষার্থী। মেন্টর হিসেবে শিব শংকর কারুয়া এবং দুদক, শেরপুরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তপন সারওয়ার।

Need Ads
error: কপি হবে না!