কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মসলিন কটন মিলস (এম.সি.এম) উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় সভা কক্ষে প্রধান শিক্ষক তাপস কুমার দাসের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান, সদস্য মো. বেলায়েত হোসেন, মো. আশরাফউজ্জামান, শিউলী বেগম, বিনা বেগমসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।




