মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ ফেব্রুয়ারি সোমবার চেয়ারম্যান পদে ১জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে ২জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১জন প্রার্থী রিটার্ণিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জহিরুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করছেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ মজিদ ও উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম সম্পাদক জয়নুল ইসলাম জুনেদ, অপরদিকে ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে, নাছিমা আক্তার সাকি মানোনয়ন প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক।
বর্তমানে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামরুল ইসলাম, বিএনপির দুই প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান, বিগত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু, জাতীয় পার্টি নেতা গিয়াস মিয়া, জাসদ উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন।
ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে আওয়ামীলীগের দুই জন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক ও হিন্দু বদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা পদ দে, ভাইস চেয়াম্যান পদে উপজেলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের রাজনৈতিক সম্পাদক রাজানুর রহিম ইফতেখার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল।
অপরদিকে ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে আওয়ামীলীগের একক প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা, জাসদ পৌর সভানেত্রী নেহার বেগম ।




