অমৃত রায়, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারীতে ৮ মাসের অন্তঃসত্ত¡া কুমারী মেয়ে ও তার পরিবারকে একঘরে করার অভিযোগে ফজলুল হক (৫০) নামে এক ফতোয়াবাজ ইমামকে আটক করেছে পুলিশ। ৩ ফেব্র“য়ারী সোমবার বিকেলে উপজেলার পুর্ব গন্ধমরুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফজলুল হক দূর্গাপুর ইউনিয়নের ভাটাপোড়া জামে মসজিদের ঈমাম।

আদিতমারী থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, স¤প্রতি ওই গ্রামের এক কুমারী মেয়ে অন্তঃসত্ত¡া হয়ে পড়ার বিষয়টি জানাজানি হয়। শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব গন্ধমরুয়া গ্রামের ভাটাপোড়া জামে মসজিদের ইমাম ফজলুল হক স্থানীদের ওই পরিবারের সঙ্গে চলাফেরা ও যোগাযোগ নিষেধ করে ফতোয়া দেন। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশে অবগত করলে পুলিশ সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ফতোয়া জারির প্রাথমিক সত্যতা পাওয়ায় ইমাম ফজলুল হককে আটক করেন।
আদিতমারী থানার ওসি (তদন্ত) শেখ শাহীন কামাল জানান, ফতোয়া দেওয়ার অভিযোগে ইমাম ফজলুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




