ads

মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধারের কবিতা ‘বৈশাখ: এক মাঙ্গলিক পাঠ’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৪, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

বৈশাখ, তুমি এক অনন্য বিভা
এক স্বতন্ত্র অধ্যায়।
তুমি একুশের নিস্তব্ধ প্রহর কিংবা থার্টি-ফার্স্টের যান্ত্রিক কোলাহল নও;
তুমি তো সূর্যোদয়ের আগে সেই স্নিগ্ধ লগ্ন
যাতে মিশে থাকে অবারিত মাঠ আর দিগন্তছোঁয়া ঘাসের ঘ্রাণ।

Shamol Bangla Ads

অথচ আজ তোমার অবয়বে কেন এই নাগরিক প্রলেপ?
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে তুমি কি তবে ক্রমশ ‘পশ্চিমমুখো’?
সংশয় জাগে— তুমি কি কেবলই বিত্তবানের ঝলমলে মঞ্চের সজ্জা?
নাকি তুমি আজও মিশে আছ সেই মেহনতি মানুষের ললাটে?
যেখানে পান্তা-উৎসবের মোড়কে চলে কৃত্রিম আনন্দ-বিলাস,
সেখানে একদল মানুষ অগ্নিস্নানে পুড়ে কাঁপে আগামীর আশঙ্কায়;
যাদের কাছে নবজীবন মানেই হলো প্রখর রৌদ্রের তীব্র রক্তচক্ষু।

তবুও তোমাকে বরণ করাই বাঙালির শ্বাসত মাঙ্গলিক পাঠ;
‘ধন ধান্যে পুষ্পে ভরা’ এক বাসন্তী পৃথিবীর স্বপ্ন দেখা।
এই গুমোট আঁধার চিরে আমরা আলোক খুঁজি তোমার ভেতরেই।

Shamol Bangla Ads

তুমি কেবল দিনপঞ্জির বদল নও –
তুমি হয়ে ওঠো শ্রেণি-বিদ্বেষহীন এক সার্বজনীন আশ্রয়
ধর্ম, বর্ণ আর বৈষম্যের ঊর্ধ্বে এক চিরকালীন সম্প্রীতির হাতিয়ার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!