আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার দক্ষিন আমতলী ব্লকে গতকাল বিকালে আই, এফ, ডিসির আপি প্রকল্পের আয়োজনে ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় গুটি ইউরিয়া প্রয়োগে প্রযুক্তি ওলকপির শস্য কর্তন ও মাঠ দিবসের অনুষ্ঠান কৃষক মো. রাজ্জাক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইএফ ডিসি আপি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ ডঃ ইকবাল হক, বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কমকর্তা শিমুল রায় আই, এফ, ডিসির মাঠ পরীবিক্ষন কর্মকর্তা শারমীন সুলতানা। গুটি ইউরিয়া ব্যবহারিত মামুন বয়াতীর ওল কপির প্রদর্শনী প্ল¬টে ১০ শতাংশ জমিতে ওল কপির চাষ করা হয়। এতে গুটি ইউরিয়া প্ল¬টে শতাংশে ১১২ কেজি , এবং গুরা ইউরিয়া ব্যবহারিত প্রদর্শনী প্ল¬টে ৯০ কেজি করে ওল কপি উৎপন্ন হয়েছে।এতে ঐ এলাকার কৃষকরা আগামীতে গুটি ইউরিয়া ব্যবহার করে শাকসবজিসহ ধান আবাদ করবে বলেন কৃষকরা।




