ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সামরিক আইন জারি থাইল্যান্ডে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২১, ২০১৪ ৩:১৯ অপরাহ্ণ

army_6শ্যামলবাংলা ডেস্ক : প্রায় ৬ মাস ধরে চলা রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে থাইল্যান্ডে সামরিক আইন জারি করা হয়েছে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) জানায়, ২০ মে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেনাবাহিনীর পক্ষ থেকে আকস্মিকভাবে ওই ঘোষণা দেওয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, এটা কোনো অভ্যুত্থান নয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক আইন প্রয়োগের জন্য সেনাবাহিনী নিজেদের ব্যাপক ক্ষমতাও প্রদান করেছে। তবে সরকার সমর্থকরা এই সামরিক শাসনকে অভ্যুত্থান হিসেবে দেখছেন।
এ মাসের শুরুর দিকে থাই একটি আদালত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ বেশ কয়েকজন মন্ত্রীকে পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়। অন্তর্র্বতী সরকারে ক্ষমতাসীন পেউ থাই পার্টির বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে মূলত দেশটিতে অশান্তির বাতাস বইছে। গত বেশ কয়েক মাস ধরেই বিরোধী দল অনির্বাচিত একটি প্রশাসনের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে।
রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ২০০৬ সালেও থাই সেনাবাহিনী থেকে সামরিক আইন জারি করা হয়েছিল।

Need Ads
error: কপি হবে না!