ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলে নবীণবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৩:৪৩ অপরাহ্ণ
কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলে নবীণবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীণবরণ, মেধাবীদের সংবর্ধণা ও দেয়ালপত্রিকা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। হাইস্কুলের সভাপতি আলহাজ্ব আ.রাজ্জাক মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, প্রভাষক জিয়াউল হক প্রমুখ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ, জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এর আগে সকালে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা এবং শিশু পাচার ও বাল্য বিবাহ রোধে নাটক মঞ্চস্থ করা হয়।

Shamol Bangla Ads

কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ও ফেনসিডিল উদ্ধার

কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। উপজেলার সীমান্তবর্তী বোয়ালিয়া ও রামকৃষ্ণপুর এলাকা থেকে এগুলো উদ্ধার হলেও এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, রবিবার ভোরে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা বোয়ালিয়া ফকিরপাড়া এলাকা থেকে ৫হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট ও ৬৩ বোতল ফেনসিডিল এবং শনিবার রাতে মাদরা বিওপির বিজিবি সদস্যরা রামকৃষ্ণপুর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল ও এ্যানগ্রার আনুমানিক মূল্য ৪লাখ ৯৫হাজার ২’শ টাকা।

Shamol Bangla Ads

কলারোয়ায় ৩ সরকারি কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

কলারোয়ায় ৩ সরকারি কর্মকর্তাকে বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। বিদায়ী সংবর্ধিত কর্মকর্তা হলেন অবসর নেয়া কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আ.রহমান, বদলীজনিত বিদায় নেয়া কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন পিপিএম ও পল¬¬ী বিদ্যুতের ডিজিএম কামরুল ইসলাম গোলদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা স্বপণ কুমার খাঁ, প্রকৌশলী আবেদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, আনসার-ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন।

কলারোয়ায় বাস- ট্রলীর সংঘর্ষে ২ ব্যক্তি আহত

কলারোয়ায় বাস-ট্রলীর সংঘর্ষে ২ব্যক্তি আহত হয়েছে। আহতরা হলো ধান ব্যবসায়ী যশোর জেলার ঝিকরগাছা থানার বাকড়া-আলীপুর এলাকার লিয়াকত আলী ব্যাপারীর পুত্র রব্বানী ব্যাপারী (৩৫) ও ট্রলী চালক একই থানার শিমুলিয়া গ্রামের আব্বাস ঢালীর পুত্র মঞ্জুর ঢালী (৩০)। কলারোয়া পৌরসভার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে রবিবার বেলা ১২টার দিকে ওই সড়ক দূর্ঘটনাটি ঘটে। এসময় আধাঘন্টার মতো সড়কে যানচলাচল বন্ধ থাকে। স্থানীয় ব্যবসায়ী আজম হোসেন, ডা.আসাদুজ্জামানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা গামী একটি ধান বোঝাই ট্রলীকে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০০৪৬) সজোরে ধাক্কা দিলে ট্রলীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শরীফ মোটর গ্যারেজের মধ্যে ঢুকে উল্টে যায়। এঘটনায় ট্রলীতে ধানের বস্তার উপর বসে থাকা ব্যবসায়ী ও ট্রলী চালক ছিটকে পড়ে আহত হয়। আহত দু’জনের মধ্যে গুরুতর অবস্থায় ধান ব্যবসায়ী রব্বানী ব্যাপারীকে স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শরীফ মোটর গ্যারেজের দোকানে থাকা ২টি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলী ও বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ধান ব্যবসায়ী রব্বানী ব্যাপারী জানান, তারা প্রতিদিনের ন্যায় রবিবার সকালে ৫৩ বস্তা ধান নিয়ে বাকড়া থেকে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে যাচ্ছিলেন।

কলারোয়ার বুঝতলা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান

কলারোয়ার বুজতলা আবু বক্কর ছিদ্দিকী মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদরাস প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন। মাদরাসার অধ্যক্ষ আ.হাই’র পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক এটিএম কোরবান আলী, প্রভাষক মাও.লুৎফর রহমান ফারুকী, পরীক্ষার্থী তরিকুল ইসলাম প্রমুখ। আসন্ন দাখিল পরীক্ষায় এবার এ মাদরাসা থেকে ৩৩জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে।

কলারোয়ায় সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বর্ষপূর্তির অনুষ্ঠানে আলোকিত কলারোয়া’ পুস্তিকা প্রকাশনা

‘একটি সুন্দর স্বপ্ন, আগামীর সম্পদ’ ¯েøাগানকে সামনে প্রতিষ্ঠিত কলারোয়ার সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত হয় আড়ম্বর অনুষ্ঠান। ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘আলোকিত কলারোয়া’ পুস্তিকার প্রকাশনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের আহবায়ক এড.মোস্তফা আসাদুজ্জামান দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বজলুল করীম, অধ্যক্ষ মাও.আয়ুব আলী, অধ্যা. এমএ ফারুক, আ.রউফ, রইছউদ্দীন, ঈমান আলী শেখ, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকী, শহীদুল আলম, প্রভাষক শাহাদত হোসেন, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রভাষক এএইচএম কামরুজ্জামান পলাশ, অধ্যা. আবুল খায়ের, সন্তোষ কুমার পাল, সাংবাদিক মাস্টার শেখ রাশেদুল হাসান কামরুল, প্রভাষক রফিকুল ইসলাম, মাও.সুলতান আহম্মেদ লাল্টু, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, এড.কাজী আব্দুল্যাহ আল হাবিব, কবি সোবহান আমীন, শেখ শাহজাহান আলী শাহীন, ইউপি সদস্য কাজী শাহাদত হোসেন, আলী আহম্মেদ, আ.খালেক, মাস্টার জাহাঙ্গীর হোসেন, আরিফ মাহমুদ, আফজাল হোসেন পলাশ, মাসুদ পারভেজ লাকী, রুবাইতুল ইসলাম রাজা, রমজান আলী, আসাদ, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আব্দুল ওহাব মামুন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনের অর্থায়নে গত ১বছরে আলাইপুর, রায়টা, রায়টা নতুন বাজার এলাকায় রাস্তা নির্মাণ, রক্ত গ্রæপিং, বই ও নগদ অর্থ প্রদাণ, চিকিৎসা সেবা প্রদাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!