শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : আসন্ন শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সর্ব প্রথম মনোনয়ন পত্র দাখিল করেন রেজাউল করিম (সাংবাদিক বাবলু)। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে গতকাল মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনে জমা পড়ে সর্ব মোট ২৪টি মনোনয়ণ পত্র। এর মধ্যে চেয়ারম্যান পদে জমা পড়েছে ১০টি ও ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৮টি ও মহিলা ভাই চেয়ারম্যান পদে জমা পড়েছে ৬ টি মনোনয়ণ পত্র। চেয়ারম্যান পদে সর্ব প্রথম মনোনয়ণ পত্র জমা দেন রেজাউল করিম বাবলু(সাংবাদিক বাবলু) এবং পর্যায়ক্রমে জমাদেন আছির উদ্দীন মোল্যাহ,মাহফুজার রহমান বাবলু,এ কে এম আসাদুর রহমান দুলু,খাদেমুল ইসলাম,এনামুল হক শাহীন আবুল বাশার,সরকার বাদল,ইয়াছিন আলী ও সর্ব শেষ মনোনয়ন পত্র জমাদেন মাষ্টার আব্দুর রহিম। ভাইস চেয়ারম্যারন হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন, জাহিরুল ইসলাম,এম সুলতান,ফজলুল হক উজ্জল, সুলতান আহম্মদ, আসাদুজ্জামান অটল,আতিকুজ্জামান আতিক, সাজেদুর রহমান ও এ্যাড.রহিমা খাতুন মেরী। মনোনয়ণ পত্র জমাদানকালে সকল দলের প্রার্থীদের সাথে অসংখ্য নেতা কর্মী উপস্থিত থেকে তাদের মনোনীত প্রার্থীর কগজ পত্র দাখিল করেন।

প্রার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সর্ব প্রথম মনোনয়ন পত্র দাখিল করেন শাজাহানপুর উপজেলা জাতীয়পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাবলু। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রার্থী রেজাউল করিম বাবলুর নিকট তার তাৎক্ষনিক প্রতিক্রীয়া জানতে চাইলে তিনি জানান,মুলতঃ আমি কোন দলের হয়ে নই বরং শাজাহানপুর উপজেলার সকল দলের ও সাধারন মানুষ তথা শাজাহানর্পু উপজেলার সার্বিক উন্নয়নের জন্য চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করলাম । জনগন আমাকে সার্বিক সহোগিতাসহ ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবেন বলে আমি আশা রাখি।




