ads

সোমবার , ১২ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুর্বশত্রুতার জের ধরে মত্স্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধন : ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১২, ২০১৪ ৯:১১ অপরাহ্ণ

Fish PIC-Finalজিএইচ হান্নান, শেরপুর : শেরপুর সদর উপজেলায় পুর্বশত্রুতার জের ধরে মত্স্যখামারী আরিফুল ইসলামের ৫ টি মত্স্য খামারে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। ১২ মে সোমবার ভোরে উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘড়িয়া পোড়া দোকান গ্রামে ওই ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

Shamol Bangla Ads

অভিযোগ প্রকাশ, সদর উপজেলার বারঘড়িয়া পোড়া দোকান গ্রামের মৃতু তুফানু সেখের ছেলে নুর মোহাম্মদ ও মৃত শামছুল হকের ছেলে ফকরুল আলম গংদের সাথে একই গ্রামের প্রতিবেশী আশরাফ আলীর ছেলে মত্স্য খামারী আরিফুল ইসলামের পরিবারের বিরোধ ও পুর্বশত্রুতা চলে আসছিল। এরই জের ধরে ওই দুর্বৃত্তরা সোমবার ভোর রাতে ৫ টি পুকুর ভর্তি শিং মাছ, তেলাপিয়া মাছ, রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ বিষ ঢেলে নিধন করে। এ সময় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বিষের খালি বোতল পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী ও সদর থানার এসআই বন্দে আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী জানায়, প্রতিপক্ষ নুর মোহাম্মদ ও ফকরুল গংদের বিরুদ্ধে ডাকাতি রাহাজানীসহ বহু অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে গণস্বাক্ষরিত অভিযোগ রয়েছে। তারপরও বীরদর্পে একের পর এক এলাকায় অপরাধ সংঘটিত করে যাচ্ছে নুর মোহাম্মদ ও ফকরুল গংরা। এ ব্যাপারে পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Need Ads
error: কপি হবে না!