ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে মাদকাসক্ত পুত্রকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ : ৬ মাসের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৩:৪৮ অপরাহ্ণ
সাপাহারে মাদকাসক্ত পুত্রকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ : ৬ মাসের কারাদন্ড

vrammoman adalotসাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে মাদকাসক্ত পুত্র আব্দুল মান্নান বাবু নামের এক যুবক কে ধরে দিলেন মা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। সে সদরের দোয়ানীপাড়ার মৃতঃ জয়নাল আবেদীনের পুত্র।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, সদরের দোয়ানীপাড়ার বাসিন্দা আব্দুল মান্নান বাবু দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিল। পারিবারিক ভাবে তাঁকে নিষেধ করে মাদকসেবন বন্ধ না করতে পারায় গতকাল রোববার সকালে তাঁর মা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কাছে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে এএসআই এমমাদুল হক সঙ্গীয় ফোর্সসহ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে গাঁজা সেবন অবস্থায় আব্দুল মান্নান বাবু কে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!