ads

সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর

খবর টি পড়েছেন : ৪০১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশের মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।

Shamol Bangla Ads

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন। ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মহাপরিচালক মাসুদ আলমের সঙ্গে দেখা করে আমরা আনন্দিত। আমরা আমাদের শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থী ইত্যাদি ইস্যুতে আলোচনা হয়েছে।

Shamol Bangla Ads

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৯ অক্টোবর বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ… পরবর্তী সংবাদ অবরোধ করলে বিএনপির অবস্থা শাপলা চত্বরের চেয়েও করুণ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads