ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ২:৪৬ অপরাহ্ণ

Ijtema 2ndশ্যামলবাংলা ডেস্ক : মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। ২ ফেব্র“য়ারী রবিবার আখেরি মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগতীর। পরম করুণাময় আল্লাহর দরবারে দুই হাত তুলে দেশের কল্যাণ, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনা করলেন লাখ লাখ মুসল্লি। আর এ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো দ্বিতীয় দফায় এ বছরের বিশ্ব ইজতেমা।

Shamol Bangla Ads

রবিবারসকাল ১০টার দিকে মোনাজাত শুরু হয়। শেষ হয় সোয়া দশটার দিকে। মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ নদীর তীরে। ইজতেমা ময়দান, চারপাশের রাজপথ, ঘরবাড়ির ছাদ, ফুটওভার ব্রিজ, তুরাগের দুই তীর, কিনারে ভিড়ে থাকা নৌকা, পথে দাঁড়িয়ে থাকা যানবাহনে বসে কিংবা দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ অগণিত মানুষ।
এদিকে মোনাজাত উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
শনিবার ইজতেমা ময়দানের প্রধান আকর্ষণ ছিল যৌতুকবিহীন গণবিয়ে। আসরের নামাজের পর অভিভাবকদের উপস্থিতিতে এবং বর-কনের সম্মতিতে ৭০টি বিয়ে সম্পন্ন হয়। এছাড়া গতকাল ৩ জন মুসল্লি মারা গেছেন ইজতেমায়।
শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সুশৃঙ্খলভাবে নিজ নিজ খিত্তায় ৩২ জেলার মুসল্লিরা ওই দিন থেকেই ইজতেমা ময়দানে শামিয়ানার নিচে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন।

Need Ads
error: কপি হবে না!