কুষ্টিয়া প্রতিনিধি : নির্বাচনের আগে ও পরে সারাদেশে সহিংস ঘটনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গঠিত তদন্ত কমিটিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে কুষ্টিয়ায় মতবিনিময় করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও কুষ্টিয়া জেলা কমিটির অন্যতম নির্বাহী সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ওয়ালিউর রহমান খান, ও সিনিয়র সহ-সম্পাদক এ্যাড. রফিকুল হক তালুকদার রাজা, কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা আইনজীবি ফোরামের সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. মোঃ আমিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও কুষ্টিয়া জেলা কমিটির অন্যতম নির্বাহী সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, এ্যাড. সোহরাব উদ্দিন এ্যাড. মাহাতাব উদ্দিন, এ্যাড. কুতুবুল আলম নুতন, এ্যাড. খাদেমূল ইসলাম, এ্যাড. গোলাম মহম্মদ, এ্যাড. শামিমূল ইসলাম অপুসহ কুষ্টিয়া পেশাজীবি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।




