রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ভোলাকোট ও দরবেশপুর ইউনিয়নে বৃহস্পতিবার গভীর রাতে ৪ গ্রামের ৬ বাড়িতে দুর্ধুর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতদল ওই বাড়ি গুলো থেকে স্বর্নালঙ্কারসহ ২০লক্ষাধীক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের অস্ত্রের আঘাতে শিশু ও মহিলাসহ ৬জন আহত হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের নাগেরবাড়ীর মোশারফ মাষ্টার বসতঘর ও পাশ্ববর্তি বাড়ীর মোস্তাফা মিয়ার বাসার কলাপসিবল গেইট ভেঙ্গে একই বাড়ীর ব্যবসায়ী নুর নবী মিয়ার ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রধারী মুখোশ পরিহিত ২০/২৫জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে রক্ষিত ২লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীসহ ১০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে জুনায়েদ হোসেন নাসিম (১), আসমা আক্তার (১০), শাহনাজ (২২), মোশারফ মাষ্টার (৪৫), সেলিনা বেগম (৩৫) পাখি আক্তার (১০) আহত হয়। একই রাত ২টার দিকে একই ইউনিয়নের দেবনগর গ্রামের হাসেম ভূইয়া বাড়ীর প্রবাসী আবদুল মতিনের পাকা ভবনের ডাকাতদল প্রবেশ করে ৭০ হাজার টাকা, ৪ ভরি স্বর্নালঙ্কারসহ ৩লক্ষ টাকার মালামাল লুটে নেয় ।
ওই রাতে পাশ্ববর্তি দরবেশপুর ইউনিয়নের শোশালিয়া গ্রামের টুরিয়া বাড়ীর আজাদ হোসেনের ঘরের ডাকাতদল প্রবেশ করে রক্ষিত ২লক্ষ ৫০ হাজার টাকা, ৪ ভরি স্বর্নালঙ্কারসহ ৫লক্ষাধীক টাকার মালামাল লুটে নেয়। পার্শবতী হোসেন মিয়ার ঘরে ঢুকে ৩ভরি স্বর্ণালঙ্কারসহ দুই লক্ষাধীক টাকার মালামাল লুটে নেয়। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




