ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল বিএনপির একটি বড় ভূল : হুইপ আলহাজ্জ শাহাব উদ্দিন এমপি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ

MP Shab Uddinমৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল বিএনপির একটি বড় ভূল। দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে এবং একটি রায়ও কার্যকর হয়েছে ঠিক তখন তারা নির্বাচনে অংশ না নিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে জালাও পোড়াও আন্দোলন করেছে। তাদের সে আন্দোলনও সফল হয়নি। দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তিনি কুলাউড়ার উন্নয়নে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এমপি শাহাব উদ্দিন আহমদ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়ে প্রথম নির্বাচনী এলাকায় আসলে শনিবার দুপুর সাড়ে ১২টায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সৈয়দ কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতাউর রহমান আতা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরুল হাসান বখ্স, তরুনলীগের যুগ্নআহবায়ক মোস্তাক আহমদ প্রমুখ ।

Need Ads
error: কপি হবে না!