ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরায় বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ৩:৫৫ অপরাহ্ণ

las-uddarফারুক হোসেন (উত্তরা) ঢাকা : রাজধানীর উত্তরা থেকে অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দি ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণীর আনুমানিক বয়স ২৫-৩০ বছর। পরনে ছিল ছাই রঙের সোয়েটার, নীল রঙের প্রিন্টের সালোয়ার-কামিজ ও সাদা নীল রঙের ওড়না। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৩৩ নম্বর বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করেন উত্তরা পশ্চিম থানার এসআই ফিরোজ আলম। তিনি বলেন, লাশটি পচে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশটি ৫-৬ দিনের পুরনো। খুনিরা তরুণীতে অন্য কোথাও হত্যা করে প্লাস্টিকের দুটি বস্তায় ভরে সেখানে ফেলে গেছে। কারণ বাড়ির পেছনে একটি সরু পথ রয়েছে। এসআই ফিরোজ আরও বলেন, দুটি প্লাস্টিকের বস্তার একটিতে কোমরসহ দুটি পা ও অন্যটিতে লাশের বাকি অংশ ছিল। লাশটি পচে গলে যাওয়ায় শরীরে আঘাত কিংবা ধর্ষণের কোনো চিহ্ন নেই।

Need Ads
error: কপি হবে না!