ads

শনিবার , ২৮ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিটি বাড়ি ইন্টারনেট সংযোগের আওতায় ২০২১ এর মধ্যেই

খবর টি পড়েছেন : ২৩১
প্রতিটি বাড়ি ইন্টারনেট সংযোগের আওতায় ২০২১ এর মধ্যেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সবকটি ইউনিয়ন ইন্টারনেট সংযোগের আওতায় আসবে। আর দেশের প্রতিটি বাড়িও ইন্টারনেট সংযোগের আওতায় আসবে ২০২১ এর মধ্যেই। এমনকি তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। ২৮ এপ্রিল শনিবার ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আইসিটি সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মোশাররফ হোসেন সুমন, সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী।
তিনি বলেন,‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল,আমরা সে প্লাটফর্মে দাঁড়িয়ে আছি। এখন বাংলাদেশের সব চাইতে সম্ভাবনার খাত হচ্ছে আইসিটি সেক্টর।এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বিশ্বের বাজারে প্রতিযোগিতায় আমরা টিকে থাকবো।’
মন্ত্রী বলেন,‘চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক স্থাপন (ফোরজি) ছিলো আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রীসহ সকলের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ পেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন সামনে আরো একটি চ্যালেঞ্জ হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন।
আবহাওয়া পরিবেশ ভাল থাকলে আগামী ৭ই মে তা সফলভাবে সম্পন্ন হবে।আগামী আগষ্ট থেকেই এর সুফল পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রযুক্তিখাতে বাংলাদেশের বর্তমান অগ্রগতি উল্লেখ করতে গিয়ে মন্ত্রী বলেন, এখন স্মার্টফোন ও কম্পিউটারসহ বিভিন্ন রকম যন্ত্রাংশ দেশেই প্রস্তুত হচ্ছে। নেপাল, নাইজেরিয়া ও পূর্ব তিমুরে আমাদের দেশে তৈরি কম্পিউটার ও স্মার্টফোন রপ্তানি হচ্ছে।
দেশের প্রযুক্তিখাত আরো সম্প্রসারিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মোস্তফা জব্বার বলেন,‘আগে আপনারা বিদেশী কোম্পানির রিটেলার হয়ে কমিশন নিয়ে ব্যবসা করেছেন,এখন সেখান থেকে সরে আসার সময় হয়েছে। এখন থেকে দেশি কোম্পানির তৈরি কম্পিউটার বিক্রি করতে হবে, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্ট্রেলিয়ার সর্বোত্তম জ্ঞানের সুযোগ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের দেখতে তমব্রু সীমান্তে জাতিসংঘের প্রতিনিধিরা

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads