এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প৪দপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা জাওয়াদুল হক সরকার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার রাত ১১টায় সৈয়দপুর প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও আলাপন সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমুখ। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




