ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৩ বাংলাদেশী যুবক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ১২:১৯ অপরাহ্ণ

banapol-mapইয়ানুর রহমান, যশোর : ভারতে দীর্ঘ দেড় বছর কারাভোগের পর দেশে ফিরেছে ৩ বাংলাদেশী যুবক। ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা যুবকরা হচ্ছে হাসেম মন্ডল (১৬), জসিম উদ্দিন (১৫) ও ইয়াছিন আলী (১৬) এদের সকলের বাড়ী চাদপুর ও ঝিনাইদহ জেলায়।

Shamol Bangla Ads

বেনাপোল চেকপোষ্ট বিজিবি কমান্ডার আব্দুল­াহ জানান, গত দেড় বছর আগে ভালো কাজের আশায় বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে গিয়ে নদীয়া জেলা পুলিশের হতে আটক হয় তারা। পরে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়। সাজার মেয়াদ শেষ হলে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর ভারত সরকার তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সম্মতি প্রদান করে। আজ শুক্রবার বিকেলে ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যম তারা বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ দায়িত্বে গন্তব্যস্থলে রওনা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!