ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,জনগন যে ভোট দিলনা এই রাগে জণগনের উপর চড়াও হয়েছে এই অবৈধ সরকার। প্রতিশোধ হিসেবে পুলিশ র্যাব,সাদা পোষাক ধারীদের পাঠাচ্ছে । আর মামলা মোকাদ্দমা দিয়ে হয়রানি করছে নিরীহ সাধারণ মানুষকে। গোটা দেশ আজ অশান্তিতে পরিনত হয়েছ্।

শুক্রবার সকাল ১১ টায় বিএনপি আয়োজিত ঠাকুরগাঁওয়ের ঢোলার হাট বাজারে এক জনসভায় এসব কথা বলেন ফখরুল ।
মির্জা ফখরুল আরো বলেন, সাম্প্রদাযিকতার কোনো স্থান নেই বিএনপি বা ১৯ দলে । আওয়ামীলীগই যতবার ক্ষমতায় এুসেছে ততবার সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করেছে। তারাই এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।

৫ তারিখের নির্র্বাচন বন্ধ করতে দেশের সমস্ত মানুষ ঐক্য বদ্ধ হয়েছিল। কিন্তু প্রধান মন্ত্রী শেখ হাসিনা তা শোনেননি। সংবিধানের দোহাই দিয়ে তারা একটি অগ্রহণযোগ্য ভোটারবিহীন নির্বাচন করে জাতিকে কলংকময় করে তুলেছে। তিনি প্রশ্ন করেন, সংবিধান ধর্মগ্রন্থ যে তা পরিবর্তন করা যাবে না। আসলে আওয়ামীলীগ সন্ত্রাসিদের দল , তারা সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। জোড় করে,বন্দুক দিয়ে,গুন্ডামি করে ক্ষমতায় চিরকাল থাকা যায়না।
আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আমিনুল ইসলাম আমিন এবং অন্যরা। পরে মির্জা ফখরুল সদর উপজেলার ভেলাজান,রায়পুর,আকচা গ্রামে পথসভায় বক্তব্য দেন।




