ads

শুক্রবার , ৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ খুনের দায় আ’লীগ নেবে না : সুরঞ্জিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৯, ২০১৪ ৭:০১ অপরাহ্ণ

suronjit-sen6  6শ্যামলবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত ৭ হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অপরাধীরা যে যাই হোক, নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনার দায় আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেবেন না। সেইসাথে চাঞ্চল্যকর মামলা হিসেবে এ মামলাটিকে দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারেরও দাবি জানিয়েছেন তিনি। ৯ মে শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত চলমান রাজনীতিবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই দাবি করেন।
তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি। এই চাঞ্চল্যকর ঘটনার দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। ‘শেখ হাসিনা বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগের ৮ নেতাকে ফাঁসির দড়িতে ঝোলাতে দ্বিধা বোধ করেননি’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি নারায়ণগঞ্জের এই চাঞ্চল্যকর হত্যা মামলারও বিচার করে দৃষ্টান্ত স্থাপন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।’ ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এরকম ঘটনা ঘটে থাকে’ উল্লেখ করে তিনি বলেন, ‘যে বা যারা এ ঘটনা ঘটিয়ে থাকুক, এর দায় আওয়ামী লীগ নেবে না। নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা নারায়ণগঞ্জে সভা করতে চেয়েছেন। এখন সভা করার সময় না। এখন এর সুষ্ঠু তদন্ত করে বিচার করা প্রয়োজন।’
সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য বাবু সতীশ চন্দ্র রায়, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাস, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!