আঁখি ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদুল আলম মন্টু (৪৫) ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় পর্শ্চিম আউড়া গ্রামেঠ নিজ বাড়ি থেকে কাঠালিয়া বাজারে আসার পথিমধ্যে ৩/৪ জন দূর্বৃত্তরা অন্ধকারে এ্যালোপাথরী পিটিয়ে মারক্তক আহত করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।




