ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলী আকন্দ পাড়া কৃষক মাঠ স্কুলে ৬ লাখ টাকার ডিজিটাল সামগ্রী প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

pic--karisa--30.01গাবতলী(বগুড়া) প্রতিনিধি : কৃষি তথ্য সহজে প্রাপ্তির লক্ষে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন ও গ্রামিন জীবনমান উন্নয়ন প্রকল্প, কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ীর থেকে সরবরাহকৃত বিভিন্ন প্রকার ডিজিটাল সামগ্রী  বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা স,ম মিফতাহুল বারী আকন্দ পাড়া আইসিএম কৃষক মাঠ স্কুলের সভাপতি সঞ্জয় মজুমদারের নিকট হস্তান্তর করেছেন। ডিজিটাল সামগ্রীর মধ্য ল্যাপটপ, ডেস্কষ্টপ কম্পিউটার, জেনারেটর, ডিজিটাল ও ওয়েব ক্যামেরা, মাল্টিমিডিয়া প্রজেক্টটর, প্রিন্টার, সাউন্ড সিস্টেম, স্কেনার, কম্পিউটার টেবিল ও মোবাইল ফোনসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল রয়েছে। হস্তান্তরের সময় সমিতির সাধারন সম্পাদক পদ্ম পলাশ ঘোষ, কৃষি উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, কামরুল ইসলাম, এনামুল হক, ডাঃ সনাতন, দিবাকর, জাগ্রত কর্মকার, সাদাৎ প্রমুখ উপস্থিত ছিলেন।  কৃষিকর্মকর্তা বলেন এই সামগ্রীর মাধ্যমে প্রত্যন্ত গ্রামের কৃষকেরা ঘরে বসেই দেশ ও বিদেশের কৃষিসহ সকল তথ্য সহজেউ জানতে পারবে। কৃষকের সার্বিক সহায়তায় সরকার যেকোন সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!