ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশ ও দেশের গণতন্ত্র রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে সরকার পতনের আন্দোলন চলছে। অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। তত্বাবধায়ক সরকারের অধিনে সর্বদলের অংশ গ্রহনে গ্রহনযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। গায়ের জোরে কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় অতীতেও থাকতে পারেনি- বর্তমানেও পারবেনা। এ দিনটির জন্য দেশবাসীকে বেশি সময় অপেক্ষা করতে হবেনা। গতকাল বুধবার বিকেলে অবৈধ সরকারের পদত্যাগ, তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা কৃষকদলের সভাপতি সালেহ আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ শফিকুল আলম মতি। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, ডাঃ আসলম আহমদ, ইমতিয়াজ আলী মেম্বার, পৌর বিএনপির সহ-সভাপতি শামসুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা আবুল হোসেন, আজর আলী মেম্বার, মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আলী হোসেন মানিক, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাহার, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম আহবাব, বিএনপি নেতা হাজী কদরুল ইসলাম, শাহজাহান চৌধুরী আব্দুলাহ, আব্দুল ওয়াহাব, আব্দুল কাইয়ূম, সবজিল আহমদ, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিলাহ, সহ-সভাপতি সুলেমান মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি সায়েম আলম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা খায়ের উদ্দিন, রাসেল মাহমুদ, আব্দুল করিম চন্দন, দিদার আলম, এমরান আহমদ, লিজন তালুকদার, কুতুব উদ্দিন, তারেক আহমদ, আরিফ আলী, ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান সাদেক, আরিফ বিলাহ, এমরান আহমদ, কামরুল হাসান রুকন, গোলাম দস্তগীর জীবন, সেবুল আহমদ, আবিদুর রহমান প্রমুখ।

ছাতকে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী আবরু মিয়া তালুকদার
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জে অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নানকে দেয়া এক সংবর্ধনা সভায় উপজেলা আ.লীগের সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ আবরু মিয়া তালুকদারকে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করেন, আ.লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ ও সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি, সাবেক এমপি মতিউর রহমান। একই মঞ্চে দক্ষিণ সুনামগঞ্জের আবুল কালাম, সদরে জুনেদ আহমদ ও দোয়ারাবাজারে ইদ্রিস আলী বীরপ্রতিককে আ.লীগের প্রার্থী ঘোষনা করা হয়। এদিকে দলীয় প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি, সাবেক এমপি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটসহ আ.লীগ পরিবারের সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আবরু মিয়া তালুকদার।

দোয়ারার নরসিংপুর বাজারে রড-সিমেন্টের দোকানে ডাকাতি
দোয়ারা উপজেলার নরসিংপুর বাজারে একটি রড-সিমেন্টের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বাজারের আব্দুল মোতালিব এন্ড সন্স নামের রড-সিমেন্টের দোকান ঘরের পিছনের দরজা ভেঙ্গে ৬-৭জনের ডাকাতদল প্রবেশ করে দোকান থেকে নগদ ১লক্ষ ৬০হাজার টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতদের প্রহারে আহত হন দোকানে থাকা হারুনুর রশিদ মারুফ। তাকে ছাতক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নোয়ারাই-ইসলামপুর গ্রামের হারুনুর রশিদ মারুফের পিতা আব্দুল মোতালিব বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
অবৈধ সরকারের পদত্যাগ, কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তি ও তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে বিএনপির (মুনসিফ আলী গ্র“প) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কোর্টরোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি ও ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আফসার উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আশিদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক আফতাব মিয়া, বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী, যুবদল নেতা হুমায়ূন রশিদ, জাহাঙ্গীর আলম, শওকত আলী, রাজু আহমদ, ছাত্রদল নেতা তারেক আহমদ, ইমাম হাসান প্রমুখ।
ছাতকে চেয়ারম্যান প্রার্থী গিয়াস মিয়ার গণসংযোগ অব্যাহত
ছাতক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া গতকাল বুধবার দিনভর গণসংযোগ করেছেন। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ধারনবাজারে গণসংযোগকালে তিনি সকলের দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার সর্বস্থরের মানুষের সাথে মতবিনিময় করেন। গণসংযোগকালে চরমহলা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ আলী মাস্টার, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন শিশু মিয়া, আরজু মিয়া, জিতু মিয়াসহ স্থানীয় লোকজন তার সাথে ছিলেন।
ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের মতবিনিময়
ছাতক উপজেলা নির্বাচনে ছাতক নাগরিক ফোরাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এড. রেজাউল করিম তালুকদার গতকাল বুধবার সন্ধ্যায় ছাতক প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় কালে রেজাউল তালুকদার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিনিধির উপর নির্ভর করে উপজেলার সার্বিক উন্নয়ন। দক্ষ, সৎ ও গ্রহনযোগ্য ব্যক্তিই হোক এ প্রতিষ্ঠানের প্রতিনিধি। ‘আমার ভোট আমি দেব, যাকে ভাল তাকে দেব’ এ শ্লোগান নিয়ে তিনি নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী মনে করলে তার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চান মিয়া পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সদস্য বিজয় রায়, নুর মিয়া রাজু, রেজাউল করিম রেজা, সাংবাদিক আতিকুর রহমান মাহমুদ, জুনাইদ আহমদ, হাফিজ জাকির হোসাইন প্রমুখ।
ছাতকে সমবায়ীদের প্রশিক্ষন কর্মশালা
ছাতকে সমবায়ীদের এক প্রশিক্ষন কর্মশালা গতকাল বুধবার সকালে বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পলী উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম, সিনিয়র অফিসার প্রনব লাল দাস, খেলাঘর আসরের সভাপতি কেতুকি রঞ্জন আচার্য্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সমবায়ী বাবরু মিয়া তালুকদার, লালা মিয়া মজুমদার, হারুন মিয়া ও রমা রানী সরকার। প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতি ও বিত্তহীন সমবায় সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




