ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : দীর্ঘ ৫ বছর পর ভান্ডারিয়া উপজেলা বিএনপির ৩ গ্রুপ এক হয়ে কালো পতাকা মিছিল করেছে। এসময় পুলিশের লাঠি চার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে কমপক্ষে আহত হয়েছেন বিএনপির ৬ নেতা কর্মী।

জানা যায়, ২৯ জানুয়ারী বুধবার বেলা ১১ টায় ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড় থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল বের করে বিএনপি ও অংগ সংগঠন। মিছিলটি ভূমি অফিস পর্যন্ত পৌছলে পুলিশ তাতে বাধা দেয় এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে বাজার প্রদক্ষিণ করে রিজার্ভ পুকুর পাড়ে এলে পুলিশ মারমুখি হয়ে লাঠি চার্জ করে। এ সময় মিছিলকারীরা বাধা উপেক্ষা করে সামনে এগুতে থাকলে এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠি চার্জ করে। এতে ছাত্রদল কর্মী আরিফ আকন, আরিফুর রহমান, রনি মোল্লা, রাসেল হাওলাদার, রনি মাস্টার, বাবু, আহত হন। আহতরা উপজেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান।




