ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনীতির নামে অপশক্তি দমন করতে হবে : রাষ্ট্রপতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৯, ২০১৪ ৯:৩২ অপরাহ্ণ

president_perliame_36066শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, সারাদেশে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতা হয়েছে। সহিংসতা বন্ধ করে জনমনে শান্তি ফিরিয়ে আনতে হবে। রাজনীতির নামে অপশক্তি দমন করতে হবে। ২৯ জানুয়ারী বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এ সময় তিনি বলেন, বিরোধীদলকে সর্বদলীয় সরকারে আসার আহŸান জানানো হয়েছিল। কিন্তু বিরোধীদল সে আহŸান প্রত্যাখ্যান করে নির্বাচনে অংশ নেয়নি।

Shamol Bangla Ads

তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছিল। শেখ হাসিনার সরকার পুরোপুরিভাবে সফল হয়েছে। শেখ হাসিনা মেয়াদের শুরু থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এ সরকারের আমলে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, “৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!