ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে ভিন্ন কৌশলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৯, ২০১৪ ৮:১৯ অপরাহ্ণ

Rajshahi_District_Map_Bangladesh-61তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ভিন্ন কৌশলে এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে নাইমুল নামের একব্যক্তি বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ২৯ জানুয়ারী বুধবার সন্ধ্যায় তানোর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Shamol Bangla Ads

অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে একদল ডাকাত উপজেলার বাঁধাইড় ইউপি’র জুমারপাড়া গ্রামের সামু মিয়ার বাড়িতে প্রাচীর টপকে ভিতরে গিয়ে তাকে বিভিন্ন দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে। এসময় সামু ভীত হলে তাকে বাহিরে নিয়ে নাইমুল মেম্বারের বাড়ির সামনে গিয়ে তাকে ডাকতে ডাকাতরা হুকুম দেন। ডাকাতের ভয়ে সামু তার অসুখের কথা বলে কাপড় ব্যবসায়ী নাইমুল মেম্বারকে ডেকে দরজা খুলতে বলেন। এসময় নাইমুল মেম্বার সামুর অসুখের কথা শোনে দরজা তুলে বাইরে বের হওয়া মাত্র ডাকাতরা তাকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে হাত-পা বেঁধে তার স্ত্রীর তিন ভরি স্বর্ণের অলঙ্কার ও দোকানের প্রায় লক্ষাধিক টাকার কাপড়সহ নগদ টাকা ডাকাতি করে ডাকাত পালিয়ে যায়। পরে নাইমুলের চিৎকারে প্রতিবেশীর লোকজন জানতে পেয়ে পুলিশে খবর দেন।
এনিয়ে বাঁধাইড় ইউপি মেম্বার নিয়ামত আলী জানান, নাইমুলের চিৎকারে তিনিসহ পাড়ার লোকজন ছুটে এসে মোবাইল ফোনে ঘটনাটি মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পুলিশ এমন ঘটনা জেনেও তাৎক্ষনিক কোন খোঁজ-খবর না নিয়ে ঘটনার তিন ঘন্টা পর সকালে ঘটনাস্থলে পৌঁছে নাইমুলকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। এ নিয়ে নাইমুল বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে বিভিন্ন ভাবে অনুসন্ধান চালাচ্ছে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!