চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা চেকপোষ্টে অবস্থিত বিজিবি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএসএফ-বিজিবি ব্যাটালিয়ন কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শুরু হয়ে বৈঠক চলে বেলা ২টা পর্যন্ত। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামান ও ভারতের পক্ষে নদীয়া জেলার সীমানগর-১৭৩ ব্যাটালিয়নের অধিনায়ক এস এইচ এ কে শর্মা।
বৈঠক শেষে লে: কর্ণেল এস এম মনিরুজ্জামান বলেন, সীমান্তে নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তবে মানুষ হত্যার অন্যতম প্রধান কারণ গরু ব্যবসা। অতীতের চেয়ে সীমান্তে মানুষ হত্যা অনেকটা কমে এসেছে বলে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। এর সংখ্যা শুন্যের কোঠায় নামিয়ে আনতে আরও সময় লাগবে এবং সে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, লে: কর্ণেল ইমারত হোসেন, মেজর নুরুল হক ক্যাপ্টেন মাজহারুল ইসলাম, এডিশনাল ডাইরেক্টর সোহরাব উদ্দীন ও ভারতে পক্ষে এস এইচ একে শর্মা, এস এইচ ভিরান্দা দত্ত, এস এইচ বিজয় কুমার, এস এইচ ইউপিএস চৌহান, এস এইচ সুরেশ কুমার, এস এইচ দেবেন্দ্র শিং, এস এইচ মৃুতুঞ্জয় কুমার সহ দু’দেশের উর্দ্ধতন কর্মকর্তারা।




