ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফের শৈত্য প্রবাহ : জনজীবন বিপর্যস্ত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৮, ২০১৪ ৮:০৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ফের শৈত্য প্রবাহ : জনজীবন বিপর্যস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি : শীত প্রবন ঠাকুরগাঁওয়ে  আবারো শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে উত্তরের হিমেল হাওয়া এবং ঘনকুয়াশায় শীত আরো জেঁকে বসেছে। সুর্যের মুখ দেখা যাচ্ছে না। ঘনকুয়াশা আর তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘর থেকে কেউ বের হচ্ছে না। যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অসহায় হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের জন্য সাধারণ মানুষ ভিড় করছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে।

Shamol Bangla Ads

তীব্র শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় সদর আধুনিক হাসপাতালে ৬৫ শিশু ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!