ads

বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

খবর টি পড়েছেন : ২৫৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। ৯ মার্চ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে ওই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা।

Shamol Bangla Ads

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সারা দেশে ১৯টি এবং রাজধানীতে ৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সাড়ে ৯টার আগেই পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এ ছাড়া ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলমান ছিল। এবার প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোজায় ১০০ টাকায় খেজুর, ৫০ টাকায় ছোলা দেবে… পরবর্তী সংবাদ বিশ্ব কিডনি দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads