ঝালকাঠি প্রতিনিধি : জেলা আইনজীবী সমিতির সভাকক্ষের জানালার উপরে পরপর দুটি ককটেল বিষ্ফোরিত হয়েছে। এ সময় ঐ কক্ষের ভিতরে আওয়ামী আইনজীবীরা তাদের এক প্রয়াত সদস্যের শোক সভা করছিলো। কক্ষের জানালা বন্ধ থাকায় হতাহতের ঘটনা থেকে রক্ষা পায় আইনজীবীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টায় কিছু পরে ।
বিষ্ফোরনের পর পুলিশি ধাওয়ায় মোটর সাইকেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে দুবৃত্তরা। আর দু’দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী আইনজীবী পরিষদ নামে পৃথক দু’টি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে বানচালের উদ্দেশে বিএনপি সমর্থীতরা এ বিষ্ফোরন ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী আইনজীবীরা। এদিকে শহরে পুলিশের তলাশী জোরদার করা হয়েছে বলে জালিয়েছে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখম আনোয়ার হোসেন। ঘটনার পরপর আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রেসক্লাব চত্ত¡রে একটি প্রতিবাদ সভা করা হয়েছে। এমসয় বক্তব্য রাখেন, আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী আব্দুল মান্নান রসুল, সাধারন সম্পাদক প্রর্থী এম আলম খান কামাল, আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি তপন কুমার রায় চৌধূরী, আওয়ামী আইনজীবী সমিতির সাধারন সম্পাদন জি.কে মোস্তাফিজুর রহমান, এড. এম এ জলিল, আওয়ামীলীগ নেতা সুলতান হোসেন খান প্রমুখ।




